সাংবাদিকের ছেলের গলায় ছুরি ধরে টাকা ছিনতাই

সিলেট নগরীতে আবারও দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিন বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তার বাবা কলেজ শিক্ষক ও সাংবাদিকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার মধ্যখানে এ ঘটনা ঘটে। বালাগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সিনিয়র সাংবাদিক অহী আলম রেজা বলেন, বিকেল ৩টার কিছু আগে তিনি তার তিন বছর বয়সী ছেলেকে নিয়ে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর আরও একজন যাত্রী ওঠেন। পথিমধ্যে হঠাৎ ওই যাত্রী তার শিশুপুত্রের গলায় ছুরি ধরে তাকে চুপ থাকতে বলে। এতে আতঙ্কিত হয়ে তিনি সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর ছিনতাইকারীরা তার পকেট তল্লাশি করে নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক আরও কিছু দূর নিয়ে গিয়ে তাদের নামিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে চালকের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেন তিনি।  এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা

সাংবাদিকের ছেলের গলায় ছুরি ধরে টাকা ছিনতাই

সিলেট নগরীতে আবারও দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিন বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তার বাবা কলেজ শিক্ষক ও সাংবাদিকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার মধ্যখানে এ ঘটনা ঘটে।

বালাগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সিনিয়র সাংবাদিক অহী আলম রেজা বলেন, বিকেল ৩টার কিছু আগে তিনি তার তিন বছর বয়সী ছেলেকে নিয়ে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর আরও একজন যাত্রী ওঠেন। পথিমধ্যে হঠাৎ ওই যাত্রী তার শিশুপুত্রের গলায় ছুরি ধরে তাকে চুপ থাকতে বলে। এতে আতঙ্কিত হয়ে তিনি সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর ছিনতাইকারীরা তার পকেট তল্লাশি করে নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে নেয়।

তিনি অভিযোগ করেন, নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক আরও কিছু দূর নিয়ে গিয়ে তাদের নামিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে চালকের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেন তিনি। 

এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক অহী আলম রেজা ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow