সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর। এ বিষয়ে গণমাধ্যমকে আনিস আলমগীর বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজ ঈদের নামাজে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।’ এর আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আনিস আলমগীর। আনিস আলমগীর ছাড়াও শফিক রেহমান, মোকাররম হোসাইনসহ বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। ফোনালাপের সময় সাংবাদিকদের স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি।

সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর।

এ বিষয়ে গণমাধ্যমকে আনিস আলমগীর বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজ ঈদের নামাজে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।’

এর আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আনিস আলমগীর।

আনিস আলমগীর ছাড়াও শফিক রেহমান, মোকাররম হোসাইনসহ বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। ফোনালাপের সময় সাংবাদিকদের স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow