সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দ (অ্যাটাচমেন্ট) করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। আদালতে দাখিল করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। আদালত দুদকের করা আবেদনটি গ্রহণ করে বিষয়টি পরবর্তী শুনানির জন্য ধার্য করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন। দুদকের অনুসন্ধান নথিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি এবং এনবিআরের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। তদন্ত সংশ্লিষ্ট নথির মধ্যে বিদেশে সম্পত্তি কেনার চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মান

সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দ (অ্যাটাচমেন্ট) করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে দাখিল করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

আদালত দুদকের করা আবেদনটি গ্রহণ করে বিষয়টি পরবর্তী শুনানির জন্য ধার্য করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

দুদকের অনুসন্ধান নথিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি এবং এনবিআরের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। তদন্ত সংশ্লিষ্ট নথির মধ্যে বিদেশে সম্পত্তি কেনার চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ, চেক ও ভাউচার উদ্ধার হয়েছে।

আবেদনে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা সম্পদের একটি প্রাথমিক তালিকা উপস্থাপন করা হয়। এর মধ্যে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে প্রায় ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে প্রায় ১২ লাখ ৩০ হাজার পাউন্ড মূল্যের সম্পত্তি এবং লিভারপুল-এর ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিটের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া হারো, স্লফ ও প্রেস্টনসহ বিভিন্ন এলাকাতেও সম্পদ থাকার তথ্য আদালতে উপস্থাপন করা হয়।

তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, এসব সম্পদ পাচার করা অর্থে অর্জিত হয়েছে কি না তা যাচাই এবং অভিযুক্তদের বিদেশ গমন নিয়ন্ত্রণ ও আইনি প্রক্রিয়া জোরদার করার স্বার্থে সম্পদ জব্দের আবেদন করা হয়েছে।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow