সাইফের ব্যাটিংয়ে কোথায় সমস্যা, জানালেন কোচ

একসময় ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়লেও চলতি বছরে ব্যাট হাতে নিজের সেরাটা দেখাতে পারছেন না সাইফ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিল না ধারাবাহিকতা। তিন ম্যাচে তিনি করেন ১২, ৫৫ ও ৪ রান। মাঝের ম্যাচে ফিফটি পেলেও বাকি দুই ইনিংসে ব্যর্থ হন এই ওপেনার। তবে সাইফের এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল। তার মতে, বিভিন্ন সংস্করণে নিয়মিত খেলতে গেলে ব্যাটারদের টেকনিক ও ভারসাম্যে সাময়িক পরিবর্তন আসতেই পারে। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবুল বলেন, ‘প্লেয়ারদের এমন হয়। একসময় পারফর্ম করবে, আবার করবে না। এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, অনেক সময় অনেক স্কিল ছুটে যায়।’ টি-টোয়েন্টির প্রভাবেই সাইফের ব্যাটিংয়ের কিছু দিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন এই কোচ। তবে সেটি ঠিক করতে কাজ চলছে বলেও জানান তিনি। বাবুল বলেন, ‘টি-টোয়েন্টি যারা খেলে তাদের একরকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের নরমাল অবস্থা থেকে অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা সমস্যা হয়। ওগুলো নিয়েই এখন কাজ করছি।

সাইফের ব্যাটিংয়ে কোথায় সমস্যা, জানালেন কোচ

একসময় ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়লেও চলতি বছরে ব্যাট হাতে নিজের সেরাটা দেখাতে পারছেন না সাইফ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিল না ধারাবাহিকতা। তিন ম্যাচে তিনি করেন ১২, ৫৫ ও ৪ রান। মাঝের ম্যাচে ফিফটি পেলেও বাকি দুই ইনিংসে ব্যর্থ হন এই ওপেনার।

তবে সাইফের এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল। তার মতে, বিভিন্ন সংস্করণে নিয়মিত খেলতে গেলে ব্যাটারদের টেকনিক ও ভারসাম্যে সাময়িক পরিবর্তন আসতেই পারে।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবুল বলেন, ‘প্লেয়ারদের এমন হয়। একসময় পারফর্ম করবে, আবার করবে না। এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, অনেক সময় অনেক স্কিল ছুটে যায়।’

টি-টোয়েন্টির প্রভাবেই সাইফের ব্যাটিংয়ের কিছু দিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন এই কোচ। তবে সেটি ঠিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

বাবুল বলেন, ‘টি-টোয়েন্টি যারা খেলে তাদের একরকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের নরমাল অবস্থা থেকে অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা সমস্যা হয়। ওগুলো নিয়েই এখন কাজ করছি।’

অনুশীলনে সাইফের উন্নতিতে সন্তুষ্ট বাবুল। তার বিশ্বাস, খুব দ্রুতই ছন্দে ফিরবেন এই ডানহাতি ব্যাটার।

তিনি বলেন, ‘আমার দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে নেটে।’

এসকেডি/এমএমআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow