সাইয়ারার পর মাধুবালার বায়োপিকে অনিত পাড্ডা
বলিউডে নতুন নক্ষত্রের উত্থান কখনও কখনও ঘটে খুবই নাটকীয়ভাবে। গত বছর ঠিক তেমনই এক ঝলকে দর্শকের নজর কাড়েন নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা। প্রথম সিনেমাতেই মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সাবলীল অভিনয়ে তিনি যেন ঘোষণা দেন—বলিউডে দীর্ঘ পথ চলার জন্যই তার আগমন। আর সেই পথচলার পরবর্তী ধাপেই অপেক্ষা করছে এক বিশাল চ্যালেঞ্জ—ভারতীয় সিনেমার কিংবদন্তি তারকা মধুবালা-কে পর্দায় জীবন্ত করে তোলা। গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অনিত পাড্ডা। সেই সাফল্যের পর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন মধুবালার জীবন ও ক্যারিয়ারভিত্তিক একটি নাটকীয় বায়োপিকে। বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক অভিনেত্রীকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হতে যাচ্ছে। তবে শুরুতে এই বায়োপিকে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি-র কাছে। কিন্তু মাতৃত্ব ও ব্যস্ততার কারণে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর মধুবালার বড় ভক্ত অনিত পাড্ডাকে প্রস্তাব দেওয়া হলে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যান তিনি। ফিল্মফেয়ার-এর তথ্য অনুযায়ী, অনিত ইতোমধ্যে এই প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছে
বলিউডে নতুন নক্ষত্রের উত্থান কখনও কখনও ঘটে খুবই নাটকীয়ভাবে। গত বছর ঠিক তেমনই এক ঝলকে দর্শকের নজর কাড়েন নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা। প্রথম সিনেমাতেই মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সাবলীল অভিনয়ে তিনি যেন ঘোষণা দেন—বলিউডে দীর্ঘ পথ চলার জন্যই তার আগমন। আর সেই পথচলার পরবর্তী ধাপেই অপেক্ষা করছে এক বিশাল চ্যালেঞ্জ—ভারতীয় সিনেমার কিংবদন্তি তারকা মধুবালা-কে পর্দায় জীবন্ত করে তোলা।
গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অনিত পাড্ডা। সেই সাফল্যের পর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন মধুবালার জীবন ও ক্যারিয়ারভিত্তিক একটি নাটকীয় বায়োপিকে। বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক অভিনেত্রীকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হতে যাচ্ছে।
তবে শুরুতে এই বায়োপিকে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি-র কাছে। কিন্তু মাতৃত্ব ও ব্যস্ততার কারণে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর মধুবালার বড় ভক্ত অনিত পাড্ডাকে প্রস্তাব দেওয়া হলে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যান তিনি।
ফিল্মফেয়ার-এর তথ্য অনুযায়ী, অনিত ইতোমধ্যে এই প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যদিও নির্মাতারা এখনও সিনেমার বিস্তারিত তথ্য এবং চূড়ান্ত কাস্টিং প্রকাশ করেননি। দর্শকদের জন্য বড় কোনো চমক রাখতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ‘সাইয়ারা’-এর পর নবাগত আহান পান্ডের বিপরীতে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘শক্তিশালিনী’-তেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিত পাড্ডা। মিষ্টি প্রেমিকার ইমেজ ভেঙে সেখানে তাকে দেখা যাবে একেবারে নতুন অবতারে।
আগামী ক্রিসমাসে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘শক্তিশালিনী’, যেখানে বক্স অফিসে মুখোমুখি হতে পারে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর সঙ্গে।
সব মিলিয়ে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণের পথে হাঁটছেন অনিত পাড্ডা। আর এবার যদি তিনি মধুবালার কিংবদন্তি ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তুলতে পারেন, তবে বলিউডে তার জায়গা আরও পোক্ত হয়ে উঠবে—এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা।
What's Your Reaction?