সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’ উদ্বোধন

শুরু হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে, দুই দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ বিন আব্দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম। এতে বিশেষ বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ।  বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের কনভেনার এবং স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’ উদ্বোধন
শুরু হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে, দুই দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ বিন আব্দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম। এতে বিশেষ বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ।  বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের কনভেনার এবং স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করবে।  ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী আয়োজনে দুটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হবে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব হারুনুর রশীদ খানসহ করপোরেট লিডাররা উপস্থিত থাকবেন। ৭ মে সমাপণী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow