সাউথইস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসি-এর চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মাজুমদার। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পে
২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসি-এর চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মাজুমদার।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পেশাদারিত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং ধারাবাহিকভাবে শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি। নবীন শিক্ষার্থীদের কৌতূহলী থাকা, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন, অন্যের প্রতি সহমর্মী হওয়া এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?