সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কবিতা দিবস উদযাপন
সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব কবিতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়ার প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি। তিনি তার বক্তব্যে কবিতা ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতির মানবিক মূল্যবোধ, সংস্কৃতি ও সৃজনশীল চেতনা বিকাশে সাহিত্য অপরিহার্য ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বইপড়া, কবিতা ও সৃজনশীল সাহিত্যচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভা
সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব কবিতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়ার প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি। তিনি তার বক্তব্যে কবিতা ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতির মানবিক মূল্যবোধ, সংস্কৃতি ও সৃজনশীল চেতনা বিকাশে সাহিত্য অপরিহার্য ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বইপড়া, কবিতা ও সৃজনশীল সাহিত্যচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ মোহান্তোসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্যবিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
শাহারিয়ার রাকিব/এমএমএআর
What's Your Reaction?