সাক্ষ্য দিয়ে একই অ্যাম্বুলেন্সে হাসপাতালে ফিরলেন রামিসার বাবা

ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকালে সরাসরি অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন তিনি। দিনভর শুনানি শেষে বিকেলে আবার একই অ্যাম্বুলেন্সে হাসপাতালে ফিরে যান। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্নান মোল্লা। তিনি বলেন, ঘটনার দিন স্ত্রী ফোন করে জরুরি ভিত্তিতে বাসায় আসতে বললে দ্রুত ফিরে আসেন। বাসায় এসে দেখেন ফ্ল্যাটের সামনে লোকজন জড়ো হয়েছে এবং পাশের ফ্ল্যাটের দরজা কেউ খুলছে না। জবানবন্দিতে তিনি বলেন, ‘পরে হাতুড়ি দিয়ে দরজার লক ভেঙে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে টয়লেটের সামনে সামান্য রক্ত দেখতে পাই।’ আরও পড়ুনহাসপাতালে ভর্তি রামিসার বাবা, দেখতে গেলেন ডা. রফিকুল ইসলামরামিসা হত্যা মামলা: সাক্ষ্য, জেরা ও আলামত উপস্থাপন শেষ—বিচার এখন চূড়ান্ত পর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় অসুস্থতার কারণে কষ্ট হচ্ছিল তার। একপর্যায়ে আদালত তাকে বসার জন্য চেয়ার দেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি মেয়ের হত্যার বিচার এ

সাক্ষ্য দিয়ে একই অ্যাম্বুলেন্সে হাসপাতালে ফিরলেন রামিসার বাবা

ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকালে সরাসরি অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন তিনি। দিনভর শুনানি শেষে বিকেলে আবার একই অ্যাম্বুলেন্সে হাসপাতালে ফিরে যান।

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্নান মোল্লা। তিনি বলেন, ঘটনার দিন স্ত্রী ফোন করে জরুরি ভিত্তিতে বাসায় আসতে বললে দ্রুত ফিরে আসেন। বাসায় এসে দেখেন ফ্ল্যাটের সামনে লোকজন জড়ো হয়েছে এবং পাশের ফ্ল্যাটের দরজা কেউ খুলছে না।

জবানবন্দিতে তিনি বলেন, ‘পরে হাতুড়ি দিয়ে দরজার লক ভেঙে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে টয়লেটের সামনে সামান্য রক্ত দেখতে পাই।’

আরও পড়ুন
হাসপাতালে ভর্তি রামিসার বাবা, দেখতে গেলেন ডা. রফিকুল ইসলাম
রামিসা হত্যা মামলা: সাক্ষ্য, জেরা ও আলামত উপস্থাপন শেষ—বিচার এখন চূড়ান্ত পর্যায়ে

কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় অসুস্থতার কারণে কষ্ট হচ্ছিল তার। একপর্যায়ে আদালত তাকে বসার জন্য চেয়ার দেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি মেয়ের হত্যার বিচার এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগজনিত জটিলতায় সোমবার (১ জুন) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় হান্নান মোল্লাকে। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দিনভর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আলামত উপস্থাপনের মাধ্যমে রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। আদালত আগামীকাল বুধবার (৩ জুন) আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ৩৪২ ধারায় সাফাই বক্তব্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন। এরপর মামলার যুক্তিতর্ক শুরু হতে পারে বলে জানা গেছে।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow