সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজকে সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। জাহাজটির ক্রুদের জন্য খাবার, চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (৬ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতে যাওয়ার পথে গুরুতর কারিগরি ত্রুটির মুখে পড়ে সমুদ্রে আটকা পড়ে। জাহাজটিতে ছয় ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিক ছিলেন। মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার থেকে ইসলামাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চাওয়া হলে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে। এ কাজে ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ মোতায়েন করা হয়। পাকিস্তান নৌবাহিনী জানায়, জাহাজটির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে খাবার, চিকিৎসা সহায়তা ও কারিগরি সহযোগিতা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও সহযোগিতা করেছে। এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে বিপদসংকেত পাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে চীন,
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজকে সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। জাহাজটির ক্রুদের জন্য খাবার, চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৬ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতে যাওয়ার পথে গুরুতর কারিগরি ত্রুটির মুখে পড়ে সমুদ্রে আটকা পড়ে। জাহাজটিতে ছয় ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিক ছিলেন।
মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার থেকে ইসলামাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চাওয়া হলে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে। এ কাজে ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ মোতায়েন করা হয়।
পাকিস্তান নৌবাহিনী জানায়, জাহাজটির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে খাবার, চিকিৎসা সহায়তা ও কারিগরি সহযোগিতা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও সহযোগিতা করেছে।
এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে বিপদসংকেত পাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।
What's Your Reaction?