সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলের নদী-লাগোয়া নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দর এবং কয়েকটি নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত বা কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা এবং মিয়ানমার-সংলগ্ন উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল-সংলগ্ন উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহুরী, হালদা, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা,

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলের নদী-লাগোয়া নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দর এবং কয়েকটি নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত বা কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা এবং মিয়ানমার-সংলগ্ন উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল-সংলগ্ন উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহুরী, হালদা, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, লঘুচাপটি বড়জোর নিম্নচাপে রূপ নিতে পারে, তবে সেই সম্ভাবনাও কম। এটি মৌসুমি নিম্নচাপও হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই। তিনি আরও বলেন, লঘুচাপের প্রভাবে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। শনিবার থেকে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে নোয়াখালীর মাইজদীকোর্টে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow