সাগর থেকে ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পাঁচ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা হলেন- মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। পাঁচজনই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী। ইউএনও বলেন, ‘রবিবার (২৮ জুন) দুপুরের পর কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তারা মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যায়। এ সময় সেখান থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে মাছ ধরার ট্রলারসহ নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।’ জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

সাগর থেকে ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পাঁচ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

তারা হলেন- মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। পাঁচজনই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী।

ইউএনও বলেন, ‘রবিবার (২৮ জুন) দুপুরের পর কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তারা মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যায়। এ সময় সেখান থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে মাছ ধরার ট্রলারসহ নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow