সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চেক জালিয়াতি মামলায় মাহমুদ বিন শাজাহান (মুন্না) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পাবনা সদর থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মাহমুদ বিন শাজাহান (মুন্না) পাবনা শহরের শিবরামপুর এলাকার মো. শাজাহান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে ঢাকার মোহাম্মদপুরে চেক জালিয়াতি মামলায় পলাতক মাহমুদ বিন শাহজাহানের ৫ মাসের জেল ও ৭ লাখ টাকা জরিমানা হয়। তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, পলাতক আসামি মাহমুদ বিন শাহজাহানকে গ্রেপ্তার করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
চেক জালিয়াতি মামলায় মাহমুদ বিন শাজাহান (মুন্না) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পাবনা সদর থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মাহমুদ বিন শাজাহান (মুন্না) পাবনা শহরের শিবরামপুর এলাকার মো. শাজাহান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে ঢাকার মোহাম্মদপুরে চেক জালিয়াতি মামলায় পলাতক মাহমুদ বিন শাহজাহানের ৫ মাসের জেল ও ৭ লাখ টাকা জরিমানা হয়। তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার একটি দল তাকে গ্রেপ্তার করে।
পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, পলাতক আসামি মাহমুদ বিন শাহজাহানকে গ্রেপ্তার করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?