সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। সম্প্রতি বন্যাকবলিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় দক্ষিণ জেলা ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।’ তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। টানা বৃষ্টিপাত ও উজা

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

সম্প্রতি বন্যাকবলিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় দক্ষিণ জেলা ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।’

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow