সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত তামান্না ভালুকা চাঁদপুর বাজার এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা জানান, বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, স্কুলছাত্রী নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তামান্না ভালুকা চাঁদপুর বাজার এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, স্কুলছাত্রী নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow