সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৩৬ বোতল ফেনসিডিল (উইনকেরেক্স) জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তি হলেন সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাসিন্দা মো. ইমাদুল গাজী (৫০)। তিনি বাবর আলী গাজীর ছেলে। র্যাব জানায়, অভিযানের সময় ইমাদুল গাজীর কাছ থেকে ৫৩৬ বোতল ফেনসিডিল (উইনকেরেক্স) উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়। র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও চলবে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার হওয়া আলামতসহ থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৩৬ বোতল ফেনসিডিল (উইনকেরেক্স) জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাসিন্দা মো. ইমাদুল গাজী (৫০)। তিনি বাবর আলী গাজীর ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় ইমাদুল গাজীর কাছ থেকে ৫৩৬ বোতল ফেনসিডিল (উইনকেরেক্স) উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও চলবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার হওয়া আলামতসহ থানায় হস্তান্তর করা হয়।
What's Your Reaction?