সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি অ্যাম্বুলেন্স ও সংরক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সোমবার (৩ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এ বিষয়ে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকসহ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন রিসিভ করেননি। আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি অ্যাম্বুলেন্স ও সংরক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকসহ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন রিসিভ করেননি।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow