সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

সাতক্ষীরার ভোমরা ও কলোরোয়া সীমান্তে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ২৫ ও ২৬ জুন ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, বিয়ার, উইন কোরেক্স সিরাপ, ইয়াবা, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। অন্যদিকে ভোমরা বিওপির সদস্যরা ভোমরা স্থলবন্দরের বিজিবি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে যশোরের শার্শা উপজেলার আমড়াখালী গ্রামের রাসেল আহমেদ (২৫) ও সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুল গফুরকে (৪০) আটক করেন। তাদের কাছ থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, বিয়ার ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ করা এসব মালাম

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

সাতক্ষীরার ভোমরা ও কলোরোয়া সীমান্তে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ২৫ ও ২৬ জুন ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, বিয়ার, উইন কোরেক্স সিরাপ, ইয়াবা, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

অন্যদিকে ভোমরা বিওপির সদস্যরা ভোমরা স্থলবন্দরের বিজিবি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে যশোরের শার্শা উপজেলার আমড়াখালী গ্রামের রাসেল আহমেদ (২৫) ও সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুল গফুরকে (৪০) আটক করেন। তাদের কাছ থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, বিয়ার ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা।

একই দিনে পৃথক অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের লাভলু হোসেনকে (২৮) ১৩টি ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া ফলমোড় এলাকায় অভিযান চালিয়ে ভিভো, ওয়ানপ্লাস, রিয়েলমি, স্যামসাং, অপ্পো, রেডমি, পোকো, মটোরোলা ও নাথিং ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনের আনুমানিক মূল্য ৫ লাখ ৩৫ হাজার টাকা।

হিজলদী বিওপি বড়ালী এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় ওষুধ, চান্দুরিয়া বিওপি কাঁদপুর ও চান্দুরিয়া এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ, বৈকারী বিওপি চৌধুরীপাড়া এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ এবং কাকডাঙ্গা বিওপি কেরাগাছি এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

বিজিবির হিসাব অনুযায়ী, দুই দিনের অভিযানে মোট ৯৪ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এতে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow