সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দিপু ভূঁইয়ার চিঠি

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোডের সাতটি স্পটকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করে সেখানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের তাগিদ দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সাম্প্রতিক সময়ে এসব স্থানে একাধিক মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। চেম্বারের সভাপতি হিসেবে দিপু ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে সংস্থাটির একাধিক টিম সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বরাবর দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও শিল্পকারখানা। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জীব

সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দিপু ভূঁইয়ার চিঠি
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোডের সাতটি স্পটকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করে সেখানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের তাগিদ দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সাম্প্রতিক সময়ে এসব স্থানে একাধিক মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। চেম্বারের সভাপতি হিসেবে দিপু ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে সংস্থাটির একাধিক টিম সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বরাবর দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও শিল্পকারখানা। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আবেদনে চাষাড়া মোড়, চাঁদমারি নতুন রাস্তার মোড়, জেলা কারাগার এলাকা, স্টেডিয়াম সংলগ্ন স্থান, সীমান্ত টাওয়ার জালকুড়ি, মাহমুদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভূইঘড় এবং সাইনবোর্ড এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে আধুনিক ও নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। চেম্বার সভাপতি দিপু ভূঁইয়া জানান, চেম্বারের উদ্যোগে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি গুরুত্ব সহকারে উঠে এসেছে। বিকেএমইএ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা দ্রুত সমাধান চান। জনস্বার্থ বিবেচনায় চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, কয়েকদিন আগে প্রধান কার্যালয় থেকে আসা কর্মকর্তারা লিংক রোড সরেজমিনে পরিদর্শন করে একাধিক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন। আগামী বাজেটে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট অনুমোদন হলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow