সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়  আন্দিমেশক শহরের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ দাবি করে তারা।  আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি   প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, বাহিনীর মহাকাশ বিভাগের পরিচালিত নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত ও অনুসরণ করা হয়, এরপর আন্দিমেশক শহরের আকাশে সেটি ধ্বংস করা হয়। তবে ড্রোনটির মালিকানা বা ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত অবসান ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারকটি অকার্যকর হয়ে গেছে। এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়  আন্দিমেশক শহরের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ দাবি করে তারা। 

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি   প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, বাহিনীর মহাকাশ বিভাগের পরিচালিত নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত ও অনুসরণ করা হয়, এরপর আন্দিমেশক শহরের আকাশে সেটি ধ্বংস করা হয়। তবে ড্রোনটির মালিকানা বা ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত অবসান ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারকটি অকার্যকর হয়ে গেছে।

এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর দেয় আলজাজিরা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, হামলায় মার্কিন বাহিনীর সামরিক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলা তাদের ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপের অংশ। ইরানের দাবি, সাম্প্রতিক সময়ে দেশটির ওপর চালানো হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে ইরানশাহরের বাম্পুর ব্যারাকে হামলায় সাতজন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow