সাতসকালে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, আগুনটি ট্রেনের পাওয়ার কার ও পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত পদক্ষেপের কারণে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, আগুনটি ট্রেনের পাওয়ার কার ও পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত পদক্ষেপের কারণে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
What's Your Reaction?