সাতসকালে ঝরল ২ প্রাণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. সোহাগ হোসেন(১৭) ও শিবগঞ্জ উপজেলার বালু টুংগী গ্রামের মো. মোজাম্মেল হোসের ছেলে মো. রবিউল ইসলাম (২৭)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে জিসান ও সোহান আজিপুর ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইট কোচকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ডান পাশের বাম্পারে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিসান ও সোহানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। জানা যায়, নিহত জিসান মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং সোহান ছিলেন তার শ্যালক। জিসান নওগাঁ দুদকে কর্মরত ছিলেন। তিনি শ্বশুরবাড়ি থেকে শ্যালককে নিয়ে ধানসুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেখান থেকে নওগাঁগামী যানব

সাতসকালে ঝরল ২ প্রাণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. সোহাগ হোসেন(১৭) ও শিবগঞ্জ উপজেলার বালু টুংগী গ্রামের মো. মোজাম্মেল হোসের ছেলে মো. রবিউল ইসলাম (২৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে জিসান ও সোহান আজিপুর ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইট কোচকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ডান পাশের বাম্পারে সজোরে ধাক্কা লাগে।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিসান ও সোহানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়।

জানা যায়, নিহত জিসান মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং সোহান ছিলেন তার শ্যালক। জিসান নওগাঁ দুদকে কর্মরত ছিলেন। তিনি শ্বশুরবাড়ি থেকে শ্যালককে নিয়ে ধানসুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেখান থেকে নওগাঁগামী যানবাহনে ওঠার পরিকল্পনা ছিল।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow