সাতসকালে ভারতে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও
ভারতের মণিপুর রাজ্যে আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল শুরু হওয়ার আগেই, ভোর সাড়ে ৬টার দিকে বাংলাদেশে কম্পনটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনএনসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সামান্য ভিন্ন তথ্য দিয়ে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ ও এর গভীরতা ছিল প্রায় ১০০ কিলোমিটারের বেশি। সূত্র: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভারত), ইউএসজিএস এসএএইচ
ভারতের মণিপুর রাজ্যে আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল শুরু হওয়ার আগেই, ভোর সাড়ে ৬টার দিকে বাংলাদেশে কম্পনটি অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনএনসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সামান্য ভিন্ন তথ্য দিয়ে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ ও এর গভীরতা ছিল প্রায় ১০০ কিলোমিটারের বেশি।
সূত্র: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভারত), ইউএসজিএস
এসএএইচ
What's Your Reaction?