সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরায় সাত মাস বয়সী কন্যাসন্তানকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন। মামলার নথি অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরার সিরাজ মার্কেটসংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাসের কন্যা রাফা মনিকে রাস্তায় আছড়ে মারেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় শিশুটির নানি শারমীন আক্তার বাদী হয়ে কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরায় সাত মাস বয়সী কন্যাসন্তানকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরার সিরাজ মার্কেটসংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাসের কন্যা রাফা মনিকে রাস্তায় আছড়ে মারেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় শিশুটির নানি শারমীন আক্তার বাদী হয়ে কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন। রোববার বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে রিকশাচালক কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান রাফা মনি। অভিযোগ রয়েছে, কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালাগাল করতেন।

ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে সন্তানকে নিয়ে বাবার বাসায় যান। সন্ধ্যায় সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডার একপর্যায়ে কবির ইসলাম নানির কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow