সাদা বল হয়ে গেল মেরুন, মোস্তাফিজদের নিয়ে রসিকতা—প্রথম দিনেই অদ্ভূত কাণ্ড

দীর্ঘ আট বছর পর মোস্তাফিজুর রহমানের পিএসএলে প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতো। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে তার দল লাহোর কালান্দার্স জিতেছে ৬৯ রানে। তবে সব ছাপিয়ে লাহোর-হায়দরাবাদ ম্যাচ আলোচনায় আরেক কারণে। হঠাৎ করে বলের রং বদলে গেল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১১তম পিএসএল। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনই ঘটল বিরল ঘটনা। সাদা বলের রং বদলে সেটা হয়ে গেল মেরুন। তাতে করে বদলাতে হয়েছে বলও। এটা নিয়ে রসিকতা করতে ছাড়েনি হায়দরাবাদ কিংসমেনও। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হায়দরাবাদ লিখেছে, ‘নিজেদের প্রথম পিঙ্ক-বল ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।’ টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করে লাহোর কালান্দার্স। তাদের ইনিংসে ১৫তম ওভার শেষে বলের রং মেরুন হতে দেখা যায়। তৎক্ষণাৎ বল পরিবর্তন করা হয়। তবে লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারেই বল বদলানোর কথা বলেছিলেন হায়দরাবাদের ব্যাটার মারনাশ লাবুশেন। তিনি একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আম্পায়ারদের বলেছি, ‘কী হচ্ছে এসব? বল তো প

সাদা বল হয়ে গেল মেরুন, মোস্তাফিজদের নিয়ে রসিকতা—প্রথম দিনেই অদ্ভূত কাণ্ড

দীর্ঘ আট বছর পর মোস্তাফিজুর রহমানের পিএসএলে প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতো। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে তার দল লাহোর কালান্দার্স জিতেছে ৬৯ রানে। তবে সব ছাপিয়ে লাহোর-হায়দরাবাদ ম্যাচ আলোচনায় আরেক কারণে। হঠাৎ করে বলের রং বদলে গেল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১১তম পিএসএল। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনই ঘটল বিরল ঘটনা। সাদা বলের রং বদলে সেটা হয়ে গেল মেরুন। তাতে করে বদলাতে হয়েছে বলও। এটা নিয়ে রসিকতা করতে ছাড়েনি হায়দরাবাদ কিংসমেনও। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হায়দরাবাদ লিখেছে, ‘নিজেদের প্রথম পিঙ্ক-বল ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।’

টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করে লাহোর কালান্দার্স। তাদের ইনিংসে ১৫তম ওভার শেষে বলের রং মেরুন হতে দেখা যায়। তৎক্ষণাৎ বল পরিবর্তন করা হয়। তবে লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারেই বল বদলানোর কথা বলেছিলেন হায়দরাবাদের ব্যাটার মারনাশ লাবুশেন। তিনি একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আম্পায়ারদের বলেছি, ‘কী হচ্ছে এসব? বল তো পুরো লাল হয়ে গেছে।’ পোশাক বা তেমন কিছু থেকে হতে পারে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।’

এদিকে, ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, হায়দরাবাদ কিংসম্যানের মেরুন রঙের কিটের কারণেই বলের রং পাল্টে মেরুন হয়েছে। লাহোর কালান্দার্সের পেসার হারিস রউফের মত ভিন্ন। তার মতে, গ্যালারির সিট থেকেও বলের গায়ে রং লাগতে পারে। যদিও গাদ্দাফি স্টেডিয়ামের আসনগুলো সবুজ ও সাদা রঙের।

ম্যাচ শেষে এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কে বল পরিবর্তন করিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। কিটের কারণেই এমনটা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বল বেশ কয়েকবার মাঠের বাইরে যাওয়ায় গ্যালারির সিটের কারণেও এমনটা হতে পারে। যতক্ষণ ব্যাটসম্যানেরা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, তারা খেলেছেন। যখন দেখতে সমস্যা হচ্ছিল, তখন হয়তো তারা বল পরিবর্তন করেছেন। আমি ব্যাটিংয়ে নামলে প্রথম বলেই (বল) বদলে ফেলতে বলতাম।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় পিএসএলে মুখোমুখি হবে করাচি কিংস-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow