সান মারিনো পৌঁছেছে বাংলাদেশ দল, যোগ দিয়েছেন শামিত সোম

সান মারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলতে সোমবার দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার বিকেলে ঢাকা ত্যাগ করা থমাস ডুলির শিষ্যরা ইতালির রোম হয়ে সড়ক পথে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টার দিকে সান মারিনো পৌঁছেছে। দলের দুই বড় তারকা ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমের সরাসরি সান মারিনোতে গিয়ে সতীর্থদের সাথে যোগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে শামিত সোম সোমবার বিকেলেই সান মারিনো পৌঁছেছেন। মঙ্গলবার যোগ দিতে পারেন হামজা। আগামী ৫ জুন সান মারিনোতে হবে দুই দেশের একমাত্র ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি। দলের সাথে যোগ দিয়ে শামিত সোম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার জার্নিটা ভালো ছিল। কিছু সময় আগে আমি দলের সাথে যোগ দিয়েছি। সবার সাথে দেখা হয়েছে। খুব ভালো লেগেছে। একটু আগে ট্রেনিং ক্যাম্প শুরু করেছি। সবাই অনেক পরিশ্রম করেছেন। এসেই আমি প্রথমে নতুন কোচের সাথে দেখা করেছি। ভালো লেগেছে তাকে। আগামী শুক্রবার আমাদের ম্যাচ। আশা করি ভালো করবো।’ এই ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলবে। ফিফা র‌্যাংকিংয়ে সান মারিনো সবার নিচে ২১১ নম্বরে। তবে দলটি নিয়মিত ইউরোপে

সান মারিনো পৌঁছেছে বাংলাদেশ দল, যোগ দিয়েছেন শামিত সোম

সান মারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলতে সোমবার দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার বিকেলে ঢাকা ত্যাগ করা থমাস ডুলির শিষ্যরা ইতালির রোম হয়ে সড়ক পথে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টার দিকে সান মারিনো পৌঁছেছে।

দলের দুই বড় তারকা ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমের সরাসরি সান মারিনোতে গিয়ে সতীর্থদের সাথে যোগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে শামিত সোম সোমবার বিকেলেই সান মারিনো পৌঁছেছেন। মঙ্গলবার যোগ দিতে পারেন হামজা।

আগামী ৫ জুন সান মারিনোতে হবে দুই দেশের একমাত্র ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি। দলের সাথে যোগ দিয়ে শামিত সোম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার জার্নিটা ভালো ছিল। কিছু সময় আগে আমি দলের সাথে যোগ দিয়েছি। সবার সাথে দেখা হয়েছে। খুব ভালো লেগেছে। একটু আগে ট্রেনিং ক্যাম্প শুরু করেছি। সবাই অনেক পরিশ্রম করেছেন। এসেই আমি প্রথমে নতুন কোচের সাথে দেখা করেছি। ভালো লেগেছে তাকে। আগামী শুক্রবার আমাদের ম্যাচ। আশা করি ভালো করবো।’

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলবে। ফিফা র‌্যাংকিংয়ে সান মারিনো সবার নিচে ২১১ নম্বরে। তবে দলটি নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশের বিপক্ষে ম্যাচ খেলে বিধায় তাদের সাথে বাংলাদেশের কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই ধারণা করছেন সবাই।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow