সাপোজিটরি ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়?

প্রশ্ন : গত রমজানের শেষের দিকে আমি জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। জ্বরের মাত্রা একটু বেড়ে গেলে ডাক্তারের নির্দেশে সাপোজিটরি নিতে হয়। প্রশ্ন হলো, সাপোজিটরি ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? এ কারণে কি সেদিনের রোজা কাজা করতে হবে? উত্তর : আপনার ওই দিনের রোজা আদায় হয়নি। কেননা মলদ্বারের ভেতর কোনো ওষুধ ব্যবহার করলে রোজা ভেঙে যায়। তাই সেদিনের রোজাটি আপনাকে কাজা করে নিতে হবে। তবে এ কারণে কোনো কাফ্ফারা আদায় করতে হবে না। (খিজানাতুল আকমাল :  ১/২৯৯, খুলাসাতুল ফাতাওয়া :  ১/২৫৩, ফাতাওয়া তাতারখানিয়া :  ৩/৩৭৮) উৎস : আল কাউসার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow