অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। রোববার (১‌ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অনার্স ভর্তির সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্য

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। রোববার (১‌ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অনার্স ভর্তির সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে। আর সোনালী ব্যাংকে ফি’র বিশ্ববিদ্যালয় কপি জমা দেওয়ার তারিখ ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনের শর্তাবলী ও অন্যান্য বিস্তারিত নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনার্স অপশনে অনার্স ভর্তি গাইডলাইন লিংকে পাওয়া যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow