সাবেক এমপি বুবলীকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। সোমবার (৪ মে) এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুরের পরে আসামিকে আদালতে হাজির করে শোন অ্যারেস্ট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেছেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তেজগাঁও এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তামান্না নুসরাত বুবলীকে এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ সেপ্

সাবেক এমপি বুবলীকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ।

সোমবার (৪ মে) এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুরের পরে আসামিকে আদালতে হাজির করে শোন অ্যারেস্ট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেছেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তেজগাঁও এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তামান্না নুসরাত বুবলীকে এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁও থানাধীন আনন্দ সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়, যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ দাবি করেছে, সাবেক এই এমপি মিছিলটির পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। বর্তমানে তিনি অন্য একটি মামলায় কারাগারে হাজতি হিসেবে আটক রয়েছেন। তাই এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

তামান্না নুসরাত বুবলী (৪৫) সংরক্ষিত নারী আসন-৩২৪ (নরসিংদী) এর সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক। তিনি নরসিংদী পৌরসভার সাবেক মেয়র প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী। এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

এমডিএএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow