সাবেক এমপি সানজিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  রোববার (১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।  আবেদনে আরও বলা হয় সানজিদা খানম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

সাবেক এমপি সানজিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রোববার (১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। 

আবেদনে আরও বলা হয় সানজিদা খানম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow