সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হকের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হাসনাতের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। জামিন শুনানিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারাসহ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অংশ নেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং সুনামগঞ্জের সাবেক তিন সংসদ সদস্য, তিন পুলিশ কর্মকর্তাসহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত জহুর আলীর বড় ভাই দোয়ারাবাজারের এরোয়াখাই গ্রামের বাসিন্দা হাফিজ আহমদ। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন হাসনাত।  আদালতে হাসনাতের জামিন আবেদন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। 

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হকের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হাসনাতের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। জামিন শুনানিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারাসহ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অংশ নেন।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং সুনামগঞ্জের সাবেক তিন সংসদ সদস্য, তিন পুলিশ কর্মকর্তাসহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত জহুর আলীর বড় ভাই দোয়ারাবাজারের এরোয়াখাই গ্রামের বাসিন্দা হাফিজ আহমদ। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন হাসনাত। 

আদালতে হাসনাতের জামিন আবেদন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow