সাবেক পৌর প্রশাসক রাজিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে মন্ত্রণালয়

বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ অভিযোগের তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা মো. আলিম উদ্দিন হারুন একটি লিখিত আবেদন জমা দেন। ওই অভিযোগে বলা হয়েছে, রাজিয়া সুলতানা বগুড়া পৌরসভার প্রশাসক থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে হাটবাজার ইজারা দিয়েছেন এবং সরকারি কোষাগারে সমদয় অর্থ জমা না নিয়ে ইজারা গ্রহীতাদের সুবিধা করে দিয়েছেন। এছাড়া পৌরসভার টেন্ডার, ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ নানাবিধ অনিয়ম এবং ব্যক্তিগতভাবে উৎকোচ গ্রহণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের দ

সাবেক পৌর প্রশাসক রাজিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে মন্ত্রণালয়

বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ অভিযোগের তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা মো. আলিম উদ্দিন হারুন একটি লিখিত আবেদন জমা দেন। ওই অভিযোগে বলা হয়েছে, রাজিয়া সুলতানা বগুড়া পৌরসভার প্রশাসক থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে হাটবাজার ইজারা দিয়েছেন এবং সরকারি কোষাগারে সমদয় অর্থ জমা না নিয়ে ইজারা গ্রহীতাদের সুবিধা করে দিয়েছেন। এছাড়া পৌরসভার টেন্ডার, ইমারত নির্মাণের নকশা অনুমোদনসহ নানাবিধ অনিয়ম এবং ব্যক্তিগতভাবে উৎকোচ গ্রহণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের দপ্তরেও পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বগুড়া সিটি করপোরেশনের পূর্বে দায়িত্ব পালনকালে বগুড়া পৌরসভার প্রশাসক ও উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সরেজমিন তদন্তপূর্বক আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৪ জুন) অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের বগুড়া জেলার উপপরিচালক রাজিয়া সুলতানা বলেন, এটা একটা প্রশাসনিক বিষয়। এরকম হাজারো অভিযোগ হইতে পারে এবং বেশিরভাগই আপনারা দেখেন অনেক সময়ই মিথ্যা হয়। এটা যেহেতু তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া আছে, তদন্তকারী কর্মকর্তা এসে তদন্ত করুক। তদন্ত করে উনি যেটা পাবেন, তারপরে না বুঝা যাবে যে ঘটনা সত্যি না মিথ্যা।

তিনি আরও দাবি করেন, আমার জানামতে, আমি ছয় মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। এ সময় কোনো অনিয়ম হয়নি। সব নিয়মমতো হয়েছে।

এল.বি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow