সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তার (আব্দুল জলিল মন্ডল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।’  আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদেও দায়িত্ব পালন করছিলেন।

সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তার (আব্দুল জলিল মন্ডল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।’ 

আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদেও দায়িত্ব পালন করছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow