সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে সাংবাদিককে অপহরণচেষ্টার অভিযোগ
সাভারে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে প্রকাশ্য দিবালোকে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক বেসরকারি টেলিভিশন দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন। অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রচারের জেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সোমবার দুপুরে দলিল লেখক সমিতির নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহে যান কয়েকজন সাংবাদিক। এ সময় সেখানে সাব-রেজিস্ট্রারের পক্ষে কাজ করা কিছু বহিরাগত ব্যক্তিকে ঘিরে প্রশ্ন ওঠে। তাদের পরিচয় জানতে চাইলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে একদল লোক সাংবাদিকদের ওপর হামলা চালায়। তারা অভিযোগ করেন, হামলাকারীরা দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। পরে অন্য সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বা
সাভারে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে প্রকাশ্য দিবালোকে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক বেসরকারি টেলিভিশন দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন। অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রচারের জেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সোমবার দুপুরে দলিল লেখক সমিতির নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহে যান কয়েকজন সাংবাদিক। এ সময় সেখানে সাব-রেজিস্ট্রারের পক্ষে কাজ করা কিছু বহিরাগত ব্যক্তিকে ঘিরে প্রশ্ন ওঠে। তাদের পরিচয় জানতে চাইলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে একদল লোক সাংবাদিকদের ওপর হামলা চালায়।
তারা অভিযোগ করেন, হামলাকারীরা দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। পরে অন্য সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী দেওয়ান ইমন বলেন, ‘সাব-রেজিস্ট্রারের দুর্নীতির তথ্য নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি আমাকে হুমকি দিয়ে আসছিলেন। পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি বিষয়টি দুঃখজনক উল্লেখ করে অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায় নি।
What's Your Reaction?