সাভারে নিখোঁজ কিশোরী উদ্ধারে পুলিশের অভিযানে ছাত্রদল নেতা নিহত

ঢাকার সাভারে নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযানের সময় সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। ঘটনা ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টার দিকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত মনারুলের বাবা মো. জাফর আলী বিপিএটিসির নিরাপত্তারক্ষী।  পুলিশ জানায়, রংপুরের পীরগাছা থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ এক কিশোরী ওই কোয়ার্টারে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে পীরগাছা থানার চার সদস্যের একটি দল সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। পুলিশের দাবি, জাফর আলী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ভবনের ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। পরে নিচে গিয়ে গুরুতর আহত অবস্থায় মনারুলকে উদ্ধার করা হয়। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন নিহতের বাবা জাফর আলী। তার অভিযোগ, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কয়েকজন পুল

সাভারে নিখোঁজ কিশোরী উদ্ধারে পুলিশের অভিযানে ছাত্রদল নেতা নিহত

ঢাকার সাভারে নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযানের সময় সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। ঘটনা ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টার দিকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত মনারুলের বাবা মো. জাফর আলী বিপিএটিসির নিরাপত্তারক্ষী। 

পুলিশ জানায়, রংপুরের পীরগাছা থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ এক কিশোরী ওই কোয়ার্টারে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে পীরগাছা থানার চার সদস্যের একটি দল সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়।

পুলিশের দাবি, জাফর আলী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ভবনের ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। পরে নিচে গিয়ে গুরুতর আহত অবস্থায় মনারুলকে উদ্ধার করা হয়। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন নিহতের বাবা জাফর আলী। তার অভিযোগ, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য তাকে নিয়ে ভবনের পঞ্চম তলায় ওঠেন এবং এক সদস্য ছাদে যান। কিছুক্ষণ পর ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। পরে ওই পুলিশ সদস্য ছাদ থেকে নিচে নেমে আসেন।

জাফর আলী আরও জানান, তার নাতি সৌমিকের সঙ্গে নিখোঁজ কিশোরী মিমির প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক বিরোধের কারণে এর আগেও সৌমিক ও মিমি কয়েকবার তাদের বাসায় আশ্রয় নিয়েছিলেন। তাদের খোঁজেই পুলিশ এই বাসায় এসেছিল। 

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার সফিকুল ইসলামের মেয়ে মিমি গত ২৩ জুলাই নিখোঁজ হন। একই দিন তার বাবা পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে অভিযান চালানো হলেও ওই কিশোরীকে পাওয়া যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম আলী বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ সাভারে যায়। পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, মেয়েটিকে পাওয়া গেলে শুধু তাকেই নিয়ে যাওয়া হবে। আলোচনার মধ্যেই হঠাৎ একটি শব্দ শোনা যায়। পরে নিচে গিয়ে মনারুলকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবার এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow