বার্জারের দ্বিগুণ মুনাফা, সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি টাকা বিনিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) দ্বিগুণের বেশি বেড়েছে। একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৬ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ১১ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৫ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ৩৪ টাকা ৬১ পয়সা ছিল। এছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩৭ টাকা ৫ পয়সা, যা ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ছিল ৪০০ টাকা ২৪ পয়সা। আরও পড়ুন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস, চেয়ারম্যান নিয়োগ  কোম্পানিটি জানিয়েছে, বিক্রি বৃদ্ধি, ক

বার্জারের দ্বিগুণ মুনাফা, সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি টাকা বিনিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) দ্বিগুণের বেশি বেড়েছে। একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৬ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ১১ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৫ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ৩৪ টাকা ৬১ পয়সা ছিল। এছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩৭ টাকা ৫ পয়সা, যা ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ছিল ৪০০ টাকা ২৪ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, বিক্রি বৃদ্ধি, কাঁচামাল ও প্যাকেজিং উপকরণের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগতভাবে পণ্যের দাম সমন্বয়, ইউপিএএস ঋণের সুদ ব্যয় কমে যাওয়ায় অর্থায়ন ব্যয় হ্রাস, কার্যকর করহার কমে যাওয়া এবং অর্থ আইন-২০২৬ কার্যকর হওয়ার পর আগের বছরের কর দায় সমন্বয়ের ইতিবাচক প্রভাবে ইপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া বিক্রি বৃদ্ধি এবং বিক্রয় আদায়ের উন্নতির ফলে আগের বছরের একই সময়ের তুলনায় পরিচালন নগদ প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

অন্যদিকে, পরিচালনা পর্ষদ কোম্পানির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেডের সাধারণ শেয়ার মূলধনে ২০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি রং, খাদ্যসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত ধাতব ক্যান উৎপাদন করে।

এমএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow