সাভার প্রেস ক্লাবের জন্য আধুনিক ভবন দেবে জেলা পরিষদ
সাভার প্রেস ক্লাবের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অবশেষে বড় আশার বার্তা এল। ঢাকা জেলা পরিষদের উদ্যোগে প্রেসক্লাবকে নিজস্ব জমিসহ একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
মুরাদ বলেন, সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করছে। তিনি আরও বলেন, জেলা পরিষদের বেদখল হওয়া সম্পদ উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে দখল হওয়া জমি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব জমি পুনরুদ্ধার করা হবে।
প্রশাসক জানান, মুক্তিমোড় এলাকায় অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কমিউনিটি সেন্টার ও বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। কোনোভাবেই জেলা পরিষদের জমি অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এরই অংশ
সাভার প্রেস ক্লাবের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অবশেষে বড় আশার বার্তা এল। ঢাকা জেলা পরিষদের উদ্যোগে প্রেসক্লাবকে নিজস্ব জমিসহ একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
মুরাদ বলেন, সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করছে। তিনি আরও বলেন, জেলা পরিষদের বেদখল হওয়া সম্পদ উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে দখল হওয়া জমি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব জমি পুনরুদ্ধার করা হবে।
প্রশাসক জানান, মুক্তিমোড় এলাকায় অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কমিউনিটি সেন্টার ও বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। কোনোভাবেই জেলা পরিষদের জমি অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে সাভারের বিভিন্ন এলাকায় দখল হওয়া জমির সীমানা নির্ধারণে ইতোমধ্যে সার্ভে কার্যক্রম পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানশেষে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেদখল হওয়া জমি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন খাঁন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মো. ইয়াসিন সরকার শাওনসহ সাভার প্রেসক্লাবের নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাভারের সাংবাদিকরা। তারা দ্রুত ঘোষণার বাস্তবায়ন দেখতে চান বলে জানিয়েছেন।