সামরিক তদন্ত: ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় ‘মার্কিন বাহিনী দায়ী’

যুক্তরাষ্ট্রের একটি সামরিক তদন্তে বলা হয়েছে, ইরানে বালিকা বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনী দায়ী। বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে তদন্তের প্রাথমিক তথ্য। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তদন্তকারীরা মনে করছেন, ওই হামলায় মার্কিন বাহিনী জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও এখনো নেওয়া হয়নি। গত শনিবার দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ধারণা করা হচ্ছে, এটি ছিল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা।

সামরিক তদন্ত: ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় ‘মার্কিন বাহিনী দায়ী’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow