সামরিক বাহিনী ও সরঞ্জাম চুক্তি নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আহ্বান

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার তাগাদা দেন তিনি। এতে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে বলে জানান ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেখা এই চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফলতাও কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আশা করি আপনি দুই পক্ষের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সম্পর্কের অসাধারণ অগ্রযাত্রা বজায় রাখবেন। এতে উভয় দেশেরই কৃষক-শ্রমিক লাভবান হবেন। একই সঙ্গে আশা করি, আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করবেন, এতে আপনার সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে।’ তিনি আরও লেখেন, ‘আমি আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমার পূর্ণ আস্থাভাজন। আমরা একসঙ্গে আমাদের উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা আরও বাড়ানোর সুযোগ

সামরিক বাহিনী ও সরঞ্জাম চুক্তি নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আহ্বান

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার তাগাদা দেন তিনি। এতে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে বলে জানান ট্রাম্প।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেখা এই চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফলতাও কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আশা করি আপনি দুই পক্ষের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সম্পর্কের অসাধারণ অগ্রযাত্রা বজায় রাখবেন। এতে উভয় দেশেরই কৃষক-শ্রমিক লাভবান হবেন। একই সঙ্গে আশা করি, আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করবেন, এতে আপনার সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে।’

তিনি আরও লেখেন, ‘আমি আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমার পূর্ণ আস্থাভাজন। আমরা একসঙ্গে আমাদের উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা আরও বাড়ানোর সুযোগ পেয়েছি। আগামী দিনের জন্য আপনাকে শুভকামনা।’

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি অভিনন্দন জানিয়েছিলেন। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় : ‘বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow