সারারাতের স্লিপিং মাস্কেই মিলতে পারে সতেজতা

দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে অনেকেরই চোখে পড়ে ক্লান্ত মুখ, নিষ্প্রভ ত্বক আর ম্লান উজ্জ্বলতা। সূর্যের তাপ, দূষণ, ধুলোকণা এবং পানিশূন্যতার কারণে ত্বকের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায়। অনেকেই ক্লিনজার, ফেসওয়াশ, টোনার, সিরাম ও ক্রিম ব্যবহার করেও কাঙ্ক্ষিত উজ্জ্বলতা ফিরে পাওয়া যায় না। তখনই জনপ্রিয় হয়ে উঠছে স্লিপিং মাস্ক বা সারারাতের ফেস মাস্ক। এই মাস্ক সাধারণত জেলের মতো হালকা টেক্সচারের হয়, যা রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে রাখা হয়। ঘুমের সময় এটি ধীরে ধীরে ত্বকের ভেতরে কাজ করে এবং সকালে ত্বককে তুলনামূলকভাবে সতেজ, আর্দ্র ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। পানিশূন্যতা দূর করতে সহায়ক শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য স্লিপিং মাস্ক বিশেষভাবে কার্যকর হতে পারে। অনেক মাস্কে থাকে হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, স্কোয়ালেন ও সিরামাইড, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বকের টানটান ভাব কমে যায় এবং নরম ও কোমল অনুভূতি ফিরে আসে। ত্বকের বাইরের স্তরকে সুরক্ষা দেয় দৈনন্দিন জীবনযাত্রায় অতিরিক্ত রোদ, ধুলা, দূষণ এবং স্ক্রাবিংয়ের কারণে ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার দুর্বল হয়ে যেতে পারে। কিছু স্লিপিং মাস্ক এই ক্ষ

সারারাতের স্লিপিং মাস্কেই মিলতে পারে সতেজতা

দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে অনেকেরই চোখে পড়ে ক্লান্ত মুখ, নিষ্প্রভ ত্বক আর ম্লান উজ্জ্বলতা। সূর্যের তাপ, দূষণ, ধুলোকণা এবং পানিশূন্যতার কারণে ত্বকের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায়। অনেকেই ক্লিনজার, ফেসওয়াশ, টোনার, সিরাম ও ক্রিম ব্যবহার করেও কাঙ্ক্ষিত উজ্জ্বলতা ফিরে পাওয়া যায় না। তখনই জনপ্রিয় হয়ে উঠছে স্লিপিং মাস্ক বা সারারাতের ফেস মাস্ক।

এই মাস্ক সাধারণত জেলের মতো হালকা টেক্সচারের হয়, যা রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে রাখা হয়। ঘুমের সময় এটি ধীরে ধীরে ত্বকের ভেতরে কাজ করে এবং সকালে ত্বককে তুলনামূলকভাবে সতেজ, আর্দ্র ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

পানিশূন্যতা দূর করতে সহায়ক

শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য স্লিপিং মাস্ক বিশেষভাবে কার্যকর হতে পারে। অনেক মাস্কে থাকে হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, স্কোয়ালেন ও সিরামাইড, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বকের টানটান ভাব কমে যায় এবং নরম ও কোমল অনুভূতি ফিরে আসে।

ত্বকের বাইরের স্তরকে সুরক্ষা দেয়

দৈনন্দিন জীবনযাত্রায় অতিরিক্ত রোদ, ধুলা, দূষণ এবং স্ক্রাবিংয়ের কারণে ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার দুর্বল হয়ে যেতে পারে। কিছু স্লিপিং মাস্ক এই ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার পুনরুদ্ধারে সহায়তা করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বক আরও সুরক্ষিত থাকে এবং শুষ্কতা কমে যায়।

ত্বককে করে সতেজ ও উজ্জ্বল

অনেক স্লিপিং মাস্কে থাকে নিয়াসিনামাইড, ভিটামিন কমপ্লেক্স ও প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। এছাড়া শসা রস ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ১ টেবিল চামচএক সঙ্গে মিশিয়ে ঠান্ডা জেল বানান এবং পাতলা লেয়ার হিসেবে মুখে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বকের টোন উন্নত হতে পারে এবং ক্লান্ত ভাব কমে গিয়ে মুখে আসে সতেজতা।

প্রদাহ ও লালচে ভাব কমাতে সাহায্য করে

রোদে বেশি সময় থাকা বা সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে লালচে ভাব ও জ্বালাপোড়া দেখা দিতে পারে। এমন অবস্থায় অ্যালোভেরা, গ্রিন টি বা প্যান্থেনলযুক্ত মাস্ক ত্বককে শান্ত করতে সহায়তা করে। এতে ত্বকের অস্বস্তি কমে এবং আরাম অনুভূত হয়।

দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখে

স্লিপিং মাস্ক ত্বকের উপর একটি হালকা সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা রাতে আর্দ্রতা বেরিয়ে যাওয়া কমায়। তাই অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে একটি জেল বানিয়ে নিন। রাতে মুখ ধুয়ে পাতলা করে লাগিয়ে ঘুমান। এটি সক্রিয় উপাদানগুলো দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ পায়। সাধারণ ময়েশ্চারাইজারের তুলনায় এটি অনেক ক্ষেত্রে বেশি হাইড্রেশন দিতে পারে।

যেভাবে ব্যবহার করবেন

স্লিপিং মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি। ত্বকচর্চার শেষ ধাপে এটি ব্যবহার করতে হয়। খুব পাতলা একটি স্তর মুখে লাগানো উচিত, অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। ব্রণপ্রবণ বা সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ কনুইয়ে পরীক্ষা করে নেওয়া নিরাপদ।

স্লিপিং মাস্ক ত্বকের রাতভর পুনরুদ্ধারে সহায়ক একটি স্কিনকেয়ার ধাপ হতে পারে। এটি সঠিকভাবে ব্যবহার করলে ক্লান্ত ত্বকে এটি ফিরিয়ে দিতে পারে সতেজতা ও প্রাকৃতিক উজ্জ্বলতা।

সূত্র: ভোগ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow