সার্ভার জটিলতা কাটিয়ে রাতে সিনেপ্লেক্সে ফিরল শাকিবের প্রিন্স

ঈদের দিন সকাল থেকেই শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দেশজুড়ে চরম নাটকীয়তা চলছে। সার্ভার জটিলতায় দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ হলসহ স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির কোনো শো চালানো সম্ভব হয়নি। কাঙ্ক্ষিত সিনেমা দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর চালিয়েছিলেন দর্শকরা। এর মাঝেই সন্ধ্যায় প্রচারণার কাজ ফেলে আকস্মিকভাবে নতুন সিনেমা ‘রকস্টার’ এর শুটিংয়ে মালয়েশিয়ায় উড়াল দেন ঢালিউড কিং শাকিব খান। তবে দিনভর এত হতাশা ও জটিলতার পর অবশেষে স্বস্তির খবর পেলেন শাকিব ভক্তরা। সব সমস্যার সমাধান ঘটিয়ে আজ রাত ৮টা ১০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে শুরু হতে যাচ্ছে প্রিন্স সিনেমার কাঙ্ক্ষিত প্রদর্শনী। জানা গেছে ইতিমধ্যে এই শো দেখার জন্য দর্শকদের মাঝে টিকিট কেনার রীতিমতো ধুম পড়ে গেছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত প্রিন্স সিনেমার কোনো ডিজিটাল প্রজেকশন ফাইল না পাওয়ার কথা জানালেও অবশেষে সেই মেঘ কেটেছে। প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের গাফিলতিতে দিনের বেলায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি ও দর্শক ক্ষোভের সৃষ্টি হলেও রাতের শো নিয়ে এখন আশাবাদী সবাই। একদিকে সুপারস্টারের দেশ ত্যাগ এবং অন্যদিকে সকালে সিনেমা

সার্ভার জটিলতা কাটিয়ে রাতে সিনেপ্লেক্সে ফিরল শাকিবের প্রিন্স

ঈদের দিন সকাল থেকেই শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দেশজুড়ে চরম নাটকীয়তা চলছে। সার্ভার জটিলতায় দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ হলসহ স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির কোনো শো চালানো সম্ভব হয়নি। কাঙ্ক্ষিত সিনেমা দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর চালিয়েছিলেন দর্শকরা। এর মাঝেই সন্ধ্যায় প্রচারণার কাজ ফেলে আকস্মিকভাবে নতুন সিনেমা ‘রকস্টার’ এর শুটিংয়ে মালয়েশিয়ায় উড়াল দেন ঢালিউড কিং শাকিব খান।

তবে দিনভর এত হতাশা ও জটিলতার পর অবশেষে স্বস্তির খবর পেলেন শাকিব ভক্তরা। সব সমস্যার সমাধান ঘটিয়ে আজ রাত ৮টা ১০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে শুরু হতে যাচ্ছে প্রিন্স সিনেমার কাঙ্ক্ষিত প্রদর্শনী। জানা গেছে ইতিমধ্যে এই শো দেখার জন্য দর্শকদের মাঝে টিকিট কেনার রীতিমতো ধুম পড়ে গেছে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত প্রিন্স সিনেমার কোনো ডিজিটাল প্রজেকশন ফাইল না পাওয়ার কথা জানালেও অবশেষে সেই মেঘ কেটেছে। প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের গাফিলতিতে দিনের বেলায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি ও দর্শক ক্ষোভের সৃষ্টি হলেও রাতের শো নিয়ে এখন আশাবাদী সবাই। একদিকে সুপারস্টারের দেশ ত্যাগ এবং অন্যদিকে সকালে সিনেমা দেখতে না পেরে দর্শকদের ভাঙচুর সব মিলিয়ে প্রিন্স নিয়ে যখন চরম নেতিবাচক অবস্থা তৈরি হয়েছিল ঠিক তখনই রাতের শোয়ের টিকিট নিয়ে দর্শকদের এই উন্মাদনা প্রমাণ করল শাকিবের ক্রেজ এখনো অটুট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow