সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ মজুদকৃত ৩২০ লিটার তেল জব্দসহ অর্থদণ্ড 

ফরিদপুরের সালথায় অবৈধভাবে মজুদকৃত ৩২০ লিটার তেল জব্দসহ মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিকাইল হোসেন নামের ওই যুবক মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ধাপে ধাপে ৩২০ লিটার ডিজেল কিনে একটি ট্রলি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ৩২০ লিটার ডিজেল। এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিডি২৪লাইভকে জানান, কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার জ্বালানি তেল জব্দসহ মিকাইল হোসেন নামের ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল পাম্পে বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে ও জানান এই কর্মকর্তা।

সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ মজুদকৃত ৩২০ লিটার তেল জব্দসহ অর্থদণ্ড 

ফরিদপুরের সালথায় অবৈধভাবে মজুদকৃত ৩২০ লিটার তেল জব্দসহ মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিকাইল হোসেন নামের ওই যুবক মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ধাপে ধাপে ৩২০ লিটার ডিজেল কিনে একটি ট্রলি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ৩২০ লিটার ডিজেল।

এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিডি২৪লাইভকে জানান, কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার জ্বালানি তেল জব্দসহ মিকাইল হোসেন নামের ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল পাম্পে বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে ও জানান এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow