সালমান শাহর ভাই শাহরানকে ‘একইভাবে’ হত্যার হুমকি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। হুমকি বার্তায় বলা হয়েছে, মামলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ভাই শাহরানকেও হত্যা করা হবে। বুধবার (১২ জুলাই) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আলমগীর কুমকুম। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হুমকি বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিলেন আলমগীর কুমকুম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হুমকির স্ক্রিনশট সাংবাদিকদের দেখানো হচ্ছে আলমগীর কুমকুম জানান, সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেসবুক লাইভের মন্তব্যে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়। ওই মন্তব্যে বলা হয়, সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে এবং তা না হলে সালমানের ভাই শাহরানকে একইভাবে হত্যা করা হবে। আলমগীর কুমকুম বলেন, `এ ঘটনায় আমরা রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি কর

সালমান শাহর ভাই শাহরানকে ‘একইভাবে’ হত্যার হুমকি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। হুমকি বার্তায় বলা হয়েছে, মামলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ভাই শাহরানকেও হত্যা করা হবে।

বুধবার (১২ জুলাই) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আলমগীর কুমকুম। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হুমকি বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিলেন আলমগীর কুমকুম।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হুমকির স্ক্রিনশট সাংবাদিকদের দেখানো হচ্ছে

আলমগীর কুমকুম জানান, সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেসবুক লাইভের মন্তব্যে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়।

ওই মন্তব্যে বলা হয়, সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে এবং তা না হলে সালমানের ভাই শাহরানকে একইভাবে হত্যা করা হবে।

আলমগীর কুমকুম বলেন, `এ ঘটনায় আমরা রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানাতেই দায়ের করা হয়েছে।'

এদিকে, ডনের জামিন শুনানিতে তার পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে উপস্থিত সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া মামুন সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে তিনি ফেসবুকে লাইভে ছিলেন। ওই সময় লাইভের মন্তব্যে হত্যার হুমকিটি আসে। পরে মন্তব্যটি মুছে ফেলা হয়।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হুমকির বিষয়টি তদন্তের দাবি জানান। একই সঙ্গে মামলায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

এর আগে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লিও, আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর পর প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow