মাদকবিরোধী অভিযানে নারীসহ পাঁচ মাদক কারবারি আটক
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশ, গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- কাজিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), রানা (২১), ফজল (৪৫)-এর স্ত্রী তানজিরা খাতুন (৫৪) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে জাহিদ (২৮)। আরও পড়ুন ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কয়েকটি দলে বিভক্ত হয়ে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। শিপন নামে এক মাদক কারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, তানজিরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থা
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশ, গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- কাজিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), রানা (২১), ফজল (৪৫)-এর স্ত্রী তানজিরা খাতুন (৫৪) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে জাহিদ (২৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কয়েকটি দলে বিভক্ত হয়ে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। শিপন নামে এক মাদক কারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তানজিরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আসিফ ইকবাল/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
