সালাহকে নিয়ে হইচই ফেলে দেওয়ার পর এবার মেসিকেও চান তারা
মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর উদযাপনেই সন্তুষ্ট থাকতে পারছেন না তুর্কী ক্লাব ট্রাবজোনস্পোরের সমর্থকরা। তারা ক্লাবের ম্যানেজমেন্টের কাছে আরও একটি হেভিওয়েট চুক্তির দাবি জানিয়ে বসেছেন। চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার আগে সালাহর তুরস্কে আগমনকে কেন্দ্র করে আয়োজিত উদযাপনে তুর্কি ক্লাবটির সমর্থকরা স্লোগান তোলেন— ‘সমর্থকরা উদগ্রীব হয়ে গেছে... আমরা মেসিকে চাই!’ আর্জেন্টাইন অধিনায়ককে নিজেদের ক্লাবের জার্সিতে দেখার সুপ্ত ইচ্ছাই যেন উঠে এলো এই স্লোগানে। গোল.কম-এর প্রতিবেদন। স্মরণীয় এই চুক্তিতে সালাহকে সই করিয়ে তুরস্ক ও তুরস্কের বাইরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ট্রাবজোনস্পোর। এই বড় পদক্ষেপটি ভক্তদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা তাদের আরও বড় চুক্তির স্বপ্ন দেখতে উৎসাহিত করছে। এই স্লোগান বা দাবির পেছনে ছিল আবেগ ও উদ্যাপনের জোয়ার। তবে এটি এও স্পষ্ট করে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে অন্যতম সেরা চুক্তিটি সম্পন্ন করার পর ট্রাবজোনস্পোরের সমর্থকদের মধ্যে ক্লাব কর্তৃপক্ষের প্রতি কতটা আস্থা তৈরি হয়েছে। তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালাহকে দুই মৌস
মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর উদযাপনেই সন্তুষ্ট থাকতে পারছেন না তুর্কী ক্লাব ট্রাবজোনস্পোরের সমর্থকরা। তারা ক্লাবের ম্যানেজমেন্টের কাছে আরও একটি হেভিওয়েট চুক্তির দাবি জানিয়ে বসেছেন।
চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার আগে সালাহর তুরস্কে আগমনকে কেন্দ্র করে আয়োজিত উদযাপনে তুর্কি ক্লাবটির সমর্থকরা স্লোগান তোলেন— ‘সমর্থকরা উদগ্রীব হয়ে গেছে... আমরা মেসিকে চাই!’ আর্জেন্টাইন অধিনায়ককে নিজেদের ক্লাবের জার্সিতে দেখার সুপ্ত ইচ্ছাই যেন উঠে এলো এই স্লোগানে। গোল.কম-এর প্রতিবেদন।
স্মরণীয় এই চুক্তিতে সালাহকে সই করিয়ে তুরস্ক ও তুরস্কের বাইরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ট্রাবজোনস্পোর। এই বড় পদক্ষেপটি ভক্তদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা তাদের আরও বড় চুক্তির স্বপ্ন দেখতে উৎসাহিত করছে। এই স্লোগান বা দাবির পেছনে ছিল আবেগ ও উদ্যাপনের জোয়ার। তবে এটি এও স্পষ্ট করে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে অন্যতম সেরা চুক্তিটি সম্পন্ন করার পর ট্রাবজোনস্পোরের সমর্থকদের মধ্যে ক্লাব কর্তৃপক্ষের প্রতি কতটা আস্থা তৈরি হয়েছে।
তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালাহকে দুই মৌসুমের চুক্তিতে রাজি করিয়েছে ট্রাবজোনস্পোর। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার তাকে সমর্থক ও গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
What's Your Reaction?