সালিশি বৈঠকে বিএনপি নেতার হামলা, ট্যানারি শ্রমিক নিহত
বরিশালের মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠক চলাকালে বিএনপি নেতার হামলায় খোরশেদ সিকদার নামে এক ট্যানারি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ চরহোগলায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ (৫৫) দক্ষিণ চরহোগলা এলাকার বাসিন্দা ও ঢাকার হাজারীবাগ ট্যানারিতে কাজ করতেন। অভিযোগ উঠেছে, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে হামলায় নিহত খোরশেদ। প্রত্যক্ষদর্শী তোতা সিকদার জানান, প্রায় ২০ বছর আগে বিল্ডিংয়ের সেন্টারিং মালামাল বাবদ খোরশেদের কাছে ২ লাখ ৫২ হাজার টাকা পাওনা দাবি করে থানায় অভিযোগ দেন জাহাঙ্গীর হাওলাদার। রোববার এসআই নাজমুল ইসলামের উপস্থিতিতে দুপক্ষ শালিসে বসে। খোরশেদ সিকদারের পক্ষে বৈঠকের ভিডিও ধারণকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং ঘটনাস্থলেই খোরশেদ নিহত হন। নিহতের ভাতিজা রাকিব সিকদার বলেন, আমার চাচাকে জাহাঙ্গীরের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সামনেই হামলা হয়েছে- আমরা কঠিন বিচার চাই। অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদার পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী (দিনু মিয়া) বলেন, মারামারির খবর পাওয়া
বরিশালের মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠক চলাকালে বিএনপি নেতার হামলায় খোরশেদ সিকদার নামে এক ট্যানারি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ চরহোগলায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ (৫৫) দক্ষিণ চরহোগলা এলাকার বাসিন্দা ও ঢাকার হাজারীবাগ ট্যানারিতে কাজ করতেন।
অভিযোগ উঠেছে, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে হামলায় নিহত খোরশেদ।
প্রত্যক্ষদর্শী তোতা সিকদার জানান, প্রায় ২০ বছর আগে বিল্ডিংয়ের সেন্টারিং মালামাল বাবদ খোরশেদের কাছে ২ লাখ ৫২ হাজার টাকা পাওনা দাবি করে থানায় অভিযোগ দেন জাহাঙ্গীর হাওলাদার। রোববার এসআই নাজমুল ইসলামের উপস্থিতিতে দুপক্ষ শালিসে বসে। খোরশেদ সিকদারের পক্ষে বৈঠকের ভিডিও ধারণকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং ঘটনাস্থলেই খোরশেদ নিহত হন।
নিহতের ভাতিজা রাকিব সিকদার বলেন, আমার চাচাকে জাহাঙ্গীরের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সামনেই হামলা হয়েছে- আমরা কঠিন বিচার চাই।
অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদার পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী (দিনু মিয়া) বলেন, মারামারির খবর পাওয়ামাত্র জাহাঙ্গীর আলমকে দল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছি। কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমকে জানানো হবে। আমরা অন্যায়কে কোনো প্রশ্রয় দেব না।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. মতিউর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?