সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক

  বাংলা সাহিত্য ভুবনে শোকের ছায়া। মারা গেছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনিশঙ্কর মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি লেখেন, বাংলার প্রখ্যাত সাহিত্যিক মনিশঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানা রে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জন অরণ্য’-তার কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে।। তার লেখনীর আঁধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা ও গ্রন্থগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ। তার প্রয়াণে আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আন্তরিক সমবেদনা জানাই। জানা যায়, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে সাহিত্য একাডেমি ও বঙ্কিম

সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক

 

বাংলা সাহিত্য ভুবনে শোকের ছায়া। মারা গেছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনিশঙ্কর মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি লেখেন, বাংলার প্রখ্যাত সাহিত্যিক মনিশঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানা রে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জন অরণ্য’-তার কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে।। তার লেখনীর আঁধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা ও গ্রন্থগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ। তার প্রয়াণে আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আন্তরিক সমবেদনা জানাই।

জানা যায়, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে সাহিত্য একাডেমি ও বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক মনিশঙ্কর মুখোপাধ্যায়ের। গত ১৫ ফেব্রুয়ারি ফুসফুসের সংক্রমণের সমস্যা নিয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতে ফেরেন। তবে আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার চিরবিদায় নেন মণিশঙ্কর মুখোপাধ্যায়।

১৯৩৩ সালে যশোরে জন্মগ্রহণ করে মণিশঙ্কর মুখোপাধ্যায়। তার লেখা গত কয়েক দশক ধরে বাঙালি পাঠককে আবিষ্ট করে রেখেছিল। ‘চৌরঙ্গী’, ‘কত অজানা রে’, ‘জন অরণ্য’, ‘সীমাবদ্ধ’-এর মতো কালজয়ী উপন্যাসগুলো তাকে অমর করে রাখবে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow