সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় রেলপথের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ইটাখোলা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। পরে ওই বগিটি ঘটনাস্থলে রেখে উদ্ধারকারী ট্রেনের বাকি অংশ স্টেশনে ফিরে যায়। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করা হয়। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে সেটিকে ময়মনসিংহ জংশন স্টেশনে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, লাইনচ্যুত ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার ক

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় রেলপথের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ইটাখোলা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। পরে ওই বগিটি ঘটনাস্থলে রেখে উদ্ধারকারী ট্রেনের বাকি অংশ স্টেশনে ফিরে যায়। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করা হয়। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে সেটিকে ময়মনসিংহ জংশন স্টেশনে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, লাইনচ্যুত ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করে ময়মনসিংহ জংশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলপথ ও কালভার্ট মেরামতের কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow