সাড়ে ৫ বছর পর হিলি দিয়ে পাথর আমদানি শুরু
সাড়ে পাঁচ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। এতে করে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মেসার্স ম্যাক্স ইনফ্রা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহারের পাকুর এলাকা থেকে পাথরগুলো আমদানি করেছে। এসব পাথর ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে। বন্দরের তথ্যানুযায়ী, সোমবার (২৭ জুলাই) ভারত থেকে ২১টি পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। ২১টি ট্রাকে ৮৩৯ মেট্রিক টন, পরদিন ছয় ট্রাকে ২৪০ মেট্রিক টন এবং বুধবার (২৯ জুলাই) ২৬টি ট্রাকে ১০৪০ মেট্রিক টন পাথর দেশে এসেছে। আরও পড়ুন আখাউড়া স্থলবন্দর / তলানিতে রাজস্ব আয়, বন্ধ অনেক ব্যবসা হিলি স্থলবন্দরের শ্রমিক তোজাম্মেল হোসনে বলেন, ‘দুবছর আগেই এই বন্দরে ৬০০-৭০০ শ্রমিক প্রতিদিন কাজ করতেন। এক সপ্তাহ আগেও আমদানি তলানিতে নেমে আসায় শ্রমিকরা হতাশ হয়ে পড়েছিলেন। আয় না থাকায় অনেকে দেশের বিভিন্ন স্থানে কাজে চলে যান। আশা করছি পাথর আমদানি বাড়ায় আবারও বন্দরে প্রাণ ফিরবে।’ বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন মন্
সাড়ে পাঁচ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। এতে করে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
মেসার্স ম্যাক্স ইনফ্রা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহারের পাকুর এলাকা থেকে পাথরগুলো আমদানি করেছে। এসব পাথর ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে।
বন্দরের তথ্যানুযায়ী, সোমবার (২৭ জুলাই) ভারত থেকে ২১টি পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। ২১টি ট্রাকে ৮৩৯ মেট্রিক টন, পরদিন ছয় ট্রাকে ২৪০ মেট্রিক টন এবং বুধবার (২৯ জুলাই) ২৬টি ট্রাকে ১০৪০ মেট্রিক টন পাথর দেশে এসেছে।
হিলি স্থলবন্দরের শ্রমিক তোজাম্মেল হোসনে বলেন, ‘দুবছর আগেই এই বন্দরে ৬০০-৭০০ শ্রমিক প্রতিদিন কাজ করতেন। এক সপ্তাহ আগেও আমদানি তলানিতে নেমে আসায় শ্রমিকরা হতাশ হয়ে পড়েছিলেন। আয় না থাকায় অনেকে দেশের বিভিন্ন স্থানে কাজে চলে যান। আশা করছি পাথর আমদানি বাড়ায় আবারও বন্দরে প্রাণ ফিরবে।’
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বলেন, ‘এক সময়ের দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর নামে পরিচিত ছিল বন্দরটি। তবে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ পর পাথর আমদানি হওয়ার অনেকটা আশার সঞ্চার হয়েছে।’
প্রসঙ্গত, ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি এবং ওভারলোডিং বন্ধসহ নানান জটিলতায় ২০২২ সাল হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়।
মাহাবুর রহমান/এসআর
What's Your Reaction?

