সিঁড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোকানের সিড়ি নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইকবাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন (৫০) শিমরাইল গ্রামের মৃত কান্নার আলীর ছেলে। ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্ত ফয়সাল আহমেদসহ (২০) তার বাড়ির লোকজন। খোঁজ নিয়ে জানা গেছে, শিমরাইল মধ্যপাড়া বাজারে একটি দোকান ঘর নির্মাণের কাজ করছিলেন ইকবাল হোসেন। দোকান ঘরের সিঁড়ি নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া ও তার লোকজনের সঙ্গে। এক পর্যায়ে বাজারের নাছির মিয়ার চায়ের দোকানের সামনে প্রতিপক্ষ ফয়সাল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনকে সজোরে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল হোসেন। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কুমিল্লা থেকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে মারা যান ইকবাল। কসবা থানা ওসি নাজনীন সুলতানা বলেন, বাজারে দোকান ঘরের সিঁড়ি নির্মাণ নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইকবাল হোস
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোকানের সিড়ি নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইকবাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন (৫০) শিমরাইল গ্রামের মৃত কান্নার আলীর ছেলে। ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্ত ফয়সাল আহমেদসহ (২০) তার বাড়ির লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিমরাইল মধ্যপাড়া বাজারে একটি দোকান ঘর নির্মাণের কাজ করছিলেন ইকবাল হোসেন। দোকান ঘরের সিঁড়ি নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া ও তার লোকজনের সঙ্গে। এক পর্যায়ে বাজারের নাছির মিয়ার চায়ের দোকানের সামনে প্রতিপক্ষ ফয়সাল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনকে সজোরে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল হোসেন। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কুমিল্লা থেকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে মারা যান ইকবাল।
কসবা থানা ওসি নাজনীন সুলতানা বলেন, বাজারে দোকান ঘরের সিঁড়ি নির্মাণ নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইকবাল হোসেন মারা যায়। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?